মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:৩০ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশকিছু ট্রেন আটকা পড়েছে বলে জানা গেছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। 

যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশন মাস্টার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।  তবে, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে পুরো উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});