মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বরগুনা হাসপাতালে আনসারের তৎপরতায় চোর আটক, পুলিশের হাতে সোপর্দ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা হাসপাতালে আনসারের তৎপরতায় চোর আটক, পুলিশের হাতে সোপর্দ

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চিকিৎসাধীন মো. জামাল মিয়া (৬০) ঘুমিয়ে থাকা অবস্থায় অনিক চন্দ্র (৪৭) নামে এক ব্যক্তি মোবাইল চার্জে দেওয়ার কথা বলে তার জামার পকেট থেকে টাকা নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।

ঘুম থেকে জেগে টাকা না পেয়ে জামাল মিয়া বিষয়টি কর্তব্যরত আনসার সদস্য আব্দুল জলিল ও আশীষ কুমারকে জানান। এ সময় পাশের শয্যায় থাকা এক রোগী সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে পারবেন বলে জানান।

খবর পেয়ে আনসার সদস্য আব্দুল জলিল ও আশীষ কুমার টহলরত সদস্য সাইফুল ইসলাম তারেক ও সঞ্জীব হাওলাদারকে সঙ্গে নিয়ে হাসপাতালের প্রবেশ ও বহির্গমন পথের নিরাপত্তা জোরদার করেন। পরে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন অনিক চন্দ্রকে আটক করা হয়।

আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সরকারি হাসপাতালগুলোতে রোগী, স্বজন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, ছিনতাই, দালালচক্র এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});