বগুড়ার নন্দীগ্রামে মরহুম আলহাজ্ব খয়রাত আলী আকন্দের স্মরণে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।
দিগন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের মরহুম খয়রাত আলী আকন্দের ছোট ছেলে ইঞ্জিনিয়ার ইফতিয়ার ইসানের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন, তাঁর ছোট ভাই বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক এবং নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, নন্দীগ্রাম পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান ও সিনিয়র এডুকেশন কনসালটেন্ট (এডুর্কপ) সুমাইয়া আক্তার সুইটি প্রমুখ।
দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। মেধা যাচাইয়ের পর শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী ১৮ জন শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট, বই ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান পৃষ্টপোষক ইঞ্জিনিয়ার ইফতিয়ার ইসান বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা, যা তাদের ভবিষ্যতে সাফল্য অর্জনে সহায়তা করবে। তিনি আরও বলেন, এই বৃত্তি কার্যক্রম প্রতিবছর অব্যাহত থাকবে।
কুশল/সাএ
