মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

তেঁতুলিয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:১৭ পিএম   (ভিজিট : ০)

বৃক্ষরোপণের উপকরণ বিতরণ কর্মসূচি

X

বৃক্ষরোপণের উপকরণ বিতরণ কর্মসূচি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ মৌসুমে কাঁচা মরিচ (হাইব্রিড), গ্রীষ্মকালীন পেঁয়াজ (এন-৫৩ জাত), শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন (কন্দ) গাছের চারা, লেবু ও শাক-সবজি (উফশী ও হাইব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহন করা হয় । 

উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায় এই কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার, জৈব সার, বালাইনাশক ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়। 

একই সাথে উপজেলার সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তেঁতুলিয়া উপজেলার ৭৩টি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ টি করে বিভিন্ন জাতের গাছের চারা, ৯০ কেজি করে জৈব সার এবং চারা সুরক্ষার জন্য বাঁশের খুঁটি প্রদান করা হয়েছে।

বিতরন অনুষ্ঠানে বক্তরা বলেন, এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন কৃষকদের মসলা ও সবজি উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি হবে। তারা প্রত্যেকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িতে গাছ লাগানোর আহবান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});