মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৭

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিদ্ধিরগঞ্জে শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৭

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ০)

গ্রেপ্তার ৭

X

গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মান শ্রমিক রফিকুল ইসলামকে (৩০) অপহরণের পর নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতা সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত রফিকুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা মোড় এলাকা হতে তাদেরকে আটক করে এবং অপহৃত উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (২৩) এবং মো. আল-আমিন (২৩), মো. গোলাম কিবরিয়া (২১), মো. জাহাঙ্গীর (২২), মো. রবিউল (২৩), মো. আরমান (২২) ও মো. রমজান (২৩।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নুরুল ইসলাম নামের এক অস্থায়ী বাসিন্দার ছেলে নির্মাণ শ্রমিক রফিকুল ইসলামকে সুকৌশলে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাসহ তার সহযোগীরা ডেকে নেন। একপর্যায়ে ভুক্তভোগীকে একটি কাপড়ের দোকানে জোরপূর্বক ঢুকিয়ে ভেতরে আটকে রেখে পাষবিক হিংস্রতা চালিয়ে মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হয়। দীর্ঘক্ষণেও দাবিকৃত অর্থ যোগাতে ব্যর্থ হওয়া অসহায় পরিবারটির কাছে শেষমেশ ৪০ হাজার টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দেওয়ার কথা জানান অপরাধীরা। 

একপর্যায়ে মুক্তিপণ না পেয়ে আসামিরা ভুক্তভোগীকে ডাকাত হিসেবে আখ্যায়িত করার পরিকল্পনা নিয়ে সিআখোলা মোড়ের সামনে তাদের কাছে থাকা কয়েকটি ধারালো অস্ত্র দিয়ে সজ্জিত করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পুনরায় নির্যাতন চালায়। পরে ছাত্রদল নেতা সহ তার সহযোগীদের অপরাধের বিষয় পুলিশের কাছে ধরা পড়ে যায়। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপহরণ ঘটনায় ছাত্রদল নেতা সহ সাতজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আসামিরা যে দলেরই হোক না কেনো কেউ  আইনের ঊর্ধ্বে নয়। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});