মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মনোহরদীতে ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:৪৯ পিএম   (ভিজিট : ০)

বিদায় সংবর্ধনা

X

বিদায় সংবর্ধনা

নরসিংদীর মনোহরদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের কানুনগো হাবিবুর রহমান, চন্দনবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলিম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আরিফ বিন জাহিদ, পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেনসহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া বলেন, ইউএনও এম এ মুহাইমিন আল জিহান মহোদয়ের নেতৃত্বে মনোহরদীতে ভূমি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি সবসময় আন্তরিক ছিলেন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার চাকরি জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

বিদায়ী বক্তব্যে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, মনোহরদীতে দায়িত্ব পালন আমার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষ, সহকর্মী এবং রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা ছাড়া কোনো অর্জনই সম্ভব হতো না। সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে মনোহরদীর মানুষের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিকতা সবসময় মনে থাকবে। নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাব।

অনুষ্ঠানে রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ভূমি অফিসের বিদায়ী কর্মকর্তাদেরও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা ইউএনওর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});