বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পত্নীতলায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৮

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

পত্নীতলায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৮

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:৫৬ এএম   (ভিজিট : ০)

X

পত্নীতলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী সহ ৮ জনকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় পত্নীতলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট এলাকায় অভিযান পরিচালনা করে মো. সোহেল রানা (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সোহেল রানা মহাদেবপুর উপজেলার শিয়ালী গ্রামের ইয়াচিনের ছেলে।

 এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একই দিনে পরিচালিত পৃথক অভিযানে আরও ৭ জন মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});