বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেবিদ্বারে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে ইংরেজি ক্লাস নিলেন এমপি হাসনাত আব্দুল্লাহ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

দেবিদ্বারে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে ইংরেজি ক্লাস নিলেন এমপি হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আকস্মিকভাবে দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে নবম শ্রেণির শিক্ষার্থীদের একটি ইংরেজি ক্লাস নেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরের মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি এ পরিদর্শনে যান।

বিদ্যালয় সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একটি শ্রেণিকক্ষে বাংলা ক্লাস চলছিল। এ সময় এমপি হাসনাত আব্দুল্লাহ শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইংরেজি বিষয়ে পাঠদান করেন। ক্লাসে তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। পাশাপাশি ভালো ফলাফল অর্জনের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ, দক্ষতা অর্জন এবং ভবিষ্যতে চাকরি কিংবা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করেন। দেবিদ্বারের যেসব শিক্ষার্থী দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, তাদের উদাহরণও তুলে ধরেন তিনি।

দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, দুপুরে এমপি হাসনাত আব্দুল্লাহ স্যার আকস্মিকভাবে আমাদের বিদ্যালয় পরিদর্শনে আসেন। তিনি নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একটি শ্রেণিতে ইংরেজি ক্লাস নেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁর এ উদ্যোগে শিক্ষার্থীরা বেশ উৎসাহিত হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});