বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে জাহিদুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোরেলগঞ্জে জাহিদুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ০)

বিচার দাবিতে মানববন্ধন

X

বিচার দাবিতে মানববন্ধন

বাগেরহাটে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বাদশ (২য়) বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম হাওলাদার (২০)কে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টায় হোগলাবুনিয়া ইউনিয়নের ছোটবাদুরা গ্রামের স্থানীয় গ্রামবাসীরা এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।  

নিহত ছাত্র জাহিদুল ইসলামের পিতা মনিরুল ইসলাম ও মাতা আছিয়া বেগম বলেন, জাহিদুল ইসলাম চট্টগ্রামে দীর্ঘদিন ধরে একটি হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন বাড়িতে আসে না। পরিবারের সাথে মোবাইল ফোনে কথা বলতেন মাঝে মধ্যে। হঠাৎ ৪দিন ধরে যোগাযোগ নেই। শনিবার (১ আগস্ট) সকালে বাড়ির অধূরে স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের খবর দেয় এসে দেখি গাছের সাথে ফাঁস লাগানো মুখে বিষ ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ ঝুলছে। পরে থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।    

 জাহিদুল পার্শ্ববর্তী জিয়ানগর (ইন্দুরকানি) উপজেলার কালাইয়া গ্রামের এক বিবাহিত নারী টিকটকারের সাথে জাহিদুল প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সম্পর্কের টানাপোড়েন জাহিদুলকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। কয়েকদিন পূর্বে মোবাইল ফোনে তার বড়  ছেলের স্ত্রীকে হুমকিও দিয়েছে। জাহিদুলের লাশও পাওয়া যাবে না। আমার ছেলেকে ওরা এভাবে হত্যা করলো?। আমার মত আর কোন মায়ের এভাবে যেনো বুক খালি না হয়।    

মানববন্ধন থেকে নিহতের ভাই আসাদুল হাওলাদার, সাইফুল হাওলাদার, চাচা জামাল হাওলাদার, কলেজ সহপাঠি আসিফ শেখ, পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম, সেন্টু হাওলাদার, আমেরুল বেগম, মরিয়ম বেগমসহ একাধিক স্থানীয় গ্রামবাসীরা বলেন,  ছাত্র জাহিদুল ইসলাম কখনও নেশার সাথে জড়িত ছিলো না। অথচ তার লাশ উদ্ধারের সময় পকেটে সিগারেট, গ্যাসলাইট পকেটে চিরকুট লেখা, মুখে বিষ, গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এটি আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে বলে দাবি করছেন। আমরা এ ঘটনাটি তদন্ত পূর্বক প্রকৃত ঘটনার ক্লু-উদঘাটন করে জড়িতদের ফাঁসি চাই।  

 

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, জাহিদুলের মৃত্যুকে ঘিরে নানা ধরনের তথ্য ও গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তার মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে।   

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});