বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ০)

মাদকসহ আটক ১

X

মাদকসহ আটক ১

বরিশালে যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার (৫ আগষ্ট) বিকালে উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী নারায়নগঞ্জ ট্রাভেলস নামক যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, র‌্যাবের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়নগঞ্জ ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস যোগে ১ জন ব্যক্তি যাত্রীবেশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে টহল টিমটি ৫ আগস্ট বিকালে উজিরপুর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজার সম্মুখে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। 

চেকপোস্টকালীন নারায়নগঞ্জ ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস আসলে সেটিতে তল্লাশি চালানো হয়। তখন গাড়ীর যাত্রী মোঃ আবু জাফর পেদা (৪৬) নামের এক ব্যক্তিকে তল্লাশি চালালে তার সাথে থাকা স্কুল ব্যাগের ভিতর থেকে কসটেপে মোড়ানো ৩ টি প্যাকেটে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদক ও অভিযুক্তকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে র‌্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়। আটক জাফর পটুয়াখালির দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});