শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নদীতে পিকআপ, গরুর মৃত্যু; দায় কার?

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

টগড়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা: নদীতে পিকআপ, গরুর মৃত্যু; দায় কার?

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:৫৪ এএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি গরুবোঝাই পিকআপ ভ্যান নদীতে পড়ে গিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান পিকআপটির চালক। দুর্ঘটনার জন্য ফেরির কর্মচারীদের ভুল সংকেতকে দায়ী করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার টগড়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে গরুবোঝাই একটি পিকআপ ভ্যান বরগুনার উদ্দেশ্যে রওনা হয়ে টগড়া ফেরিঘাটে পৌঁছায়। ফেরিতে ওঠার সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে গাড়িসহ আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের একটি গরু পানিতে তলিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তবে দীর্ঘ সময় পানির নিচে থাকায় গরুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। চালককে জীবিত উদ্ধার করা হলেও পানিতে তলিয়ে যাওয়া পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।

পিকআপ ভ্যানের চালক মো. বিপ্লব বলেন, “ঘাটে পৌঁছানোর পর দেখি ফেরি ছেড়ে দিয়েছে। পরে ফেরির কর্মচারী বাতেন আমাকে ফেরিতে উঠতে বলেন। তাঁর নির্দেশনা অনুযায়ী গাড়ি ওঠানোর চেষ্টা করলে ফেরি চলতে শুরু করে। ফলে সঠিকভাবে গাড়ি ওঠানো সম্ভব হয়নি এবং পিকআপটি নদীতে পড়ে যায়। আমিও গাড়ির সঙ্গে পানিতে তলিয়ে যাই। আল্লাহর রহমতে প্রাণে বেঁচে ফিরেছি।”

গাড়িতে থাকা বরগুনার তাসলিমা ডেইরি ফার্মের মালিকের ছেলে মো. রুবেল অভিযোগ করে বলেন, “ফেরির কর্মচারীদের ভুল সংকেতের কারণেই ফেরিতে ওঠানোর সময় পিকআপটি নদীতে পড়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি গরু মারা গেছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে ঘটনাস্থলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “টগড়া ফেরিঘাটে একটি পিকআপ ভ্যান নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এতে কারও অবহেলা ছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্তরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});