শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টমাস আলভা এডিসনের মতো এগিয়ে যাওয়ার আহ্বান এমপি বাবুর

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

টমাস আলভা এডিসনের মতো এগিয়ে যাওয়ার আহ্বান এমপি বাবুর

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ০)

সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

X

সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

মায়ের অনুপ্রেরণায় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন সফলতা অর্জন করেছিলেন উল্লেখ করে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

শুক্রবার আশুলিয়ার মির্জানগর এলাকার গণস্বাস্থ্য পিএইচএ অডিটোরিয়ামে আয়োজিত শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “মায়ের অনুপ্রেরণায় টমাস আলভা এডিসন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়েছেন। তাই শিক্ষার্থীদেরও মায়ের কথা শুনে অনুপ্রাণিত হয়ে জীবনের পথে এগিয়ে যেতে হবে এবং সুশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, জেলা বিএনপির শরীফুল আলম, জেলা যুবদলের জাহাঙ্গীর আলম মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহনের উপস্থিতিতে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল ইসলাম মিদুল। 

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ২২৯ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});