শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

কালিয়াকৈর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ০)

বাসে আগুন

X

বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈর  দাঁড়িয়ে থাকা একটি রাজধানী পরিবহনে আজ সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে চাপাইর ইউনিয়নের  বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত বাসের মূল্য প্রায় ২০ লাখ টাকার হবে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ব-১৫-৫১২৩ নম্বরের যাত্রীবাহী বাসটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সন্ধ্যার  দিকে বাসটির ইঞ্জিনের কাছ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যায়। চালক ও হেলপার দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সম্ভব হয়নি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ইঞ্জিনসহ মূল্যবান যন্ত্রপাতি ও ডেকোরেশন পুড়ে যায়। আগুনের তীব্রতায় পাশের ২টি দোকানের ব্যানার ও বৈদ্যুতিক লাইনের  তার ক্ষতিগ্রস্ত হয়।

বাসের মালিক বলেন,গাড়িটি সকালেই গ্যারেজ থেকে সার্ভিস করে এনে স্ট্যান্ডে রেখেছিলাম। হঠাৎ শুনি আগুন লেগেছে। গাড়ির ইঞ্জিন ও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সব পুড়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গাড়ির মালিক আনোয়ার হোসেন বলেন, গাড়িটি স্ট্যান্ডে পার্কিংয়ে ছিল। কি ভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না।

গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসীম উদ্দিন জানান,কারণ ছাড়া আনোয়ার মেম্বারের গাড়িতে আগুন লাগতে পারে না। বিষয়টি শত্রুতামূলক হতে পারে। আমরা নিজেদের মাঝে পরামর্শ করে সন্ধ্যায় সাধারণ ডায়েরি করার চিন্তা করতেছি।

কালিয়াকৈর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});