শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফরায়েজী আন্দোলনের অগ্রদূতদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফরায়েজী আন্দোলনের অগ্রদূতদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের উদ্যোগে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত শায়খুল ইসলাম হাজী শরিয়াতুল্লাহ (রহ.), পীর মোহসেন উদ্দিন আহমাদ দুদু মিয়া (রহ.) এবং শহীদ পীর মোসলেহ উদ্দিন আহমাদ আবু বকর মিয়া (রহ.)-এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ আলোচনা সভায় বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আলোচকরা অংশ নেন। সভায় বক্তারা ফরায়েজী আন্দোলনের ঐতিহাসিক ভূমিকা এবং মুসলিম সমাজে পীর মোহসেন উদ্দিন আহমাদ দুদু মিয়া (রহ.) ও শহীদ পীর মোসলেহ উদ্দিন আহমাদ আবু বকর মিয়া (রহ.)-এর অবদানের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, দূরদর্শী ও উম্মাহর কল্যাণে নিবেদিত এসব ধর্মীয় ও সামাজিক নেতার জীবন, আদর্শ ও আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরা প্রয়োজন। এ জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে শায়খুল ইসলাম হাজী শরিয়াতুল্লাহ (রহ.) ও তাঁর প্রতিষ্ঠিত ফরায়েজী আন্দোলনের অবদান অন্তর্ভুক্ত করার পাশাপাশি কওমি মাদ্রাসাগুলোতেও এ ইতিহাস ব্যাপকভাবে প্রচারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

আলোচনা সভা থেকে শায়খুল ইসলাম হাজী শরিয়াতুল্লাহ (রহ.) প্রতিষ্ঠিত এবং পীর মোহসেন উদ্দিন আহমাদ দুদু মিয়া (রহ.) ও শহীদ পীর মোসলেহ উদ্দিন আহমাদ আবু বকর মিয়া (রহ.)-এর রেখে যাওয়া আমানত হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে অনতিবিলম্বে নিবন্ধন দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

সভা শেষে প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শায়খুল ইসলাম হাজী শরিয়াতুল্লাহ (রহ.)-এর বংশের সপ্তম পুরুষ এবং বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি হযরত মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, পীর সাহেব বাহাদুরপুর বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});