শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিএমপির নবাগত কমিশনার আবু রায়হান

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকদের সহযোগীতায় এই নগরকে সুশৃংখল করা হবে: বিএমপির নবাগত কমিশনার আবু রায়হান

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ০)

সংবাদিকদের সাথে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ অন্যান্যরা।

X

সংবাদিকদের সাথে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ অন্যান্যরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবাগত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, সাংবাদিকদের সহযোগীতা পেলে এ শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব। আপনাদের সহযোগীতায় এই নগরকেও সুশৃংখল করা হবে। এই শহরকে আমি আগে থেকেই চিনি। এ শহরের অপরাধ, অপরাধী ও সমস্যা সম্পর্কে আমার পূর্ব থেকেই একটি ধারনা রয়েছে। 

শনিবার (০৮ আগষ্ট) মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গত ৬ আগষ্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন এক সময়ের এই মেট্রোর উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ। 

২০২৫ সালে তিনি ডিআইজি হিসেবে পদন্নতি পান। সম্প্রতি তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন হন। 

শনিবার (০৮ আগষ্ট) তিনি বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন। সভায় শতাধীক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকরা বরিশাল মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানার সীমাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং ও তীব্র যানজট নিয়ে কথা বলেন। তারা সেবাকে সহজ করতে থানা সংখ্যা বৃদ্ধির ব্যাপারেও পরামর্শ দেন। 

সভার সভাপতি হিসেবে নবাগত পুলিশ কমিশনার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাদের সহযোগীতা থাকলে একটি সমাজ বা দেশকে সুন্দর ও সুশৃংখল করা সম্ভব। বরিশাল নগরীকে আমরা সবাই মিলে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো। একই সাথে নগরীর যানজট নিরসনে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বস্ত করেন। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার (সদর) আব্দুল হান্নান, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: সরফুদ্দিন ও উপ পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ উধৃতন কর্মকর্তাবৃন্দ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});