শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মোরেলগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থী পেলেন সম্মাননা ক্রেস্ট ও সনদ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোরেলগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থী পেলেন সম্মাননা ক্রেস্ট ও সনদ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

মেধা ও কৃতিত্বের স্বীকৃতি সরুপ বাগেরহাটের মোরেলগঞ্জে ৪২ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এসব শিক্ষার্থীকে ব্যতিক্রমী ও উৎসবমুখর আয়োজনে দেওয়া হয় এই সম্মাননা।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় মোরেলগঞ্জ মডেল একাডেমির বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ রুবেল।

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. সুলতান আহম্মেদ ফকিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ ছবির আহম্মেদ, অধ্যক্ষ ড. রুহুল আমীন, পৌর জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেআরা হাসি, প্রধান শিক্ষক হারুন অর রশীদ, অধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষক মেরাজুল ইসলাম খসরু, শহিদুল ইসলাম প্রমুখ।  

 প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, মেধাবী এ প্রজন্মকে দেশ ও জাতীর কল্যানে ভবিষ্যতে নেতৃত্ব দিতে হবে। এ জন্য শুধু ভালো ছাত্র হলেও হবে না, লেখাপড়ার পাশাপাশি সকল বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই দেশ ও জাতীর কল্যানে ভূমিকা রাখতে পারবেন শিক্ষার্থীরা। আমাদের সাংস্কৃতিক চর্চাও থাকতে হবে।  

 উল্লেখ্য, মোরেলগঞ্জ মডেল একাডেমি থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মাধ্যমে ২০২৫ সালে এ বিদ্যালয়ের প্রাক থেকে ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত ৪২ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত অর্জন করেছেন। এর মধ্যে সারাদেশের দ্বিতীয় স্থান অর্জনকারি এ মডেল একাডেমির এক শিক্ষার্থী। এ কৃতিত্বের জন্য গোটা উপজেলায় এখন মডেল একাডেমি দৃশ্যমান আলোকিত। #

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});