Dhakainfo24
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আরও একটি মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান ধ্বংস করল ইরান

ঢাকা ইনফো২৪
মার্চ ২৯, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৮৫ তম পর্বের হামলাগুলো চালিয়েছে। ইহুদিবাদী ও মার্কিন সেনাদের কয়েকটি সামরিক অবস্থান ও সম্পদ ছিল এবারের এই পর্বের টার্গেট।  

ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে জানিয়েছে, আজ (শনিবার) ভোরে এই অভিযান শুরু করা হয় ইয়া রাসুলাল্লাহ (সা) শ্লোগান দিয়ে এবং এই অভিযানকে উৎসর্গ করা হয় ইরানের শিল্প-কারখানা খাতের শহীদ কর্মী ও শ্রমিকদের উদ্দেশ্যে। আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, আগ্রাসী মার্কিন-ইহুদিবাদী তথা বর্ণবাদী ইহুদি-ইসরায়েলিদের মালিকানাধীন কয়েকটি ভারি শিল্প-কারখানার ওপর আঘাত হানা হয় এক ঝাঁক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে, ফলে সেসব কারখানার অংশ-বিশেষ ধ্বংস হয়ে গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিপুল সংখ্যা ও পরিসরে এইসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর সময় শত্রুদের বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলার চেষ্টা চলায় জঙ্গিবিমান ও ড্রোন পাঠিয়ে, কিন্তু আইআরজিসি’র বিমান প্রতিরক্ষা-সিস্টেমগুলো শিরাজ প্রদেশের আকাশে একটি এমকিউ-৯ মডেলের মার্কিন ড্রোন ধ্বংস করে এবং একটি মার্কিন এফ-১৬ জঙ্গি বিমান ফার্স প্রদেশের দক্ষিণে ইরানি হামলায় ঘায়েল হলে সৌদি আরবের একটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় এবং আকাশেই ধ্বংস হয়ে যায়। মার্কিন সেনাদের কেন্দ্রীয় কমান্ডও বলেছে, তাদের একটি জঙ্গিবিমান ঘায়েল হয়েছে এবং তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে কঠোর হুশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিণামদর্শী শাসকদের সতর্ক করে দিয়ে বলেছিলাম যে আমাদের শিল্প-কারখানায় হামলার বদলা নেয়া হবে, আজকের প্রতিশোধমূলক এই হামলা কেবল একটি সতর্ক সংকেত মাত্র, এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটলে আমাদের পরবর্তী পাল্টা পদক্ষেপ বা জবাব হবে তোমাদের জন্য অভাবিত। 




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।