বুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশিদের র‌্যাংকিংয়ে জয়জয়কার

ঢাকা ইনফো২৪
আগস্ট ১৯, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় শুধু সিরিজে এগিয়ে দেয়নি, আইসিসির টেস্ট র‌্যাংকিংয়েও এগিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই উন্নতি করেছেন একাধিক ক্রিকেটার। সবচেয়ে বড় অর্জন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছেন তিনি।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শান্ত। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে নয় ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২০ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক। তবে দেশের ব্যাটারদের মধ্যে শান্ত এখনো শীর্ষে নন। ৮ রেটিং পয়েন্ট এগিয়ে থেকে ১৮ নম্বরে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ডারউইনে ক্যারিয়ারের ১০৪তম টেস্ট খেলা মুশফিকের র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি।

ব্যাটিং র‌্যাংকিংয়ে আরও উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। পাঁচ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠেছেন মুমিনুল হক। সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৫৮ নম্বরে। আর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পাঁচ ধাপ উন্নতি করে উঠেছেন ৫৯ নম্বরে।

তবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচে বড় অবদান রাখা এই ওপেনার এক লাফে ৮৪ ধাপ এগিয়েছেন। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টের পরই ব্যাটিং র‌্যাংকিংয়ে ৮৮ নম্বরে উঠে এসেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ডারউইনে ব্যর্থতার প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের র‌্যাংকিংয়েও। দুই ইনিংসে ২২ ও ১৭ রান করা হেড তিন ধাপ পিছিয়ে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ের চার নম্বরে নেমে গেছেন। তার জায়গা নিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ইংলিশ অধিনায়ক জো রুট উঠে এসেছেন দুই নম্বরে, আর অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ আছেন তিনে। ব্রুকের সঙ্গে হেডের ব্যবধান অবশ্য খুব বেশি নয়—মাত্র ৩৩ রেটিং পয়েন্ট।

বোলিং র‌্যাংকিংয়েও বাংলাদেশের জন্য এসেছে সুখবর। এক নম্বর জায়গা ধরে রেখেছেন ভারতের যশপ্রীত বুমরা। বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে থাকা তাইজুল ইসলাম আগের মতোই ১১ নম্বরে আছেন।

তবে ডারউইন টেস্টের সবচেয়ে বড় বোলিং নায়ক হাসান মাহমুদের র‌্যাংকিংয়ে হয়েছে বড় পরিবর্তন। ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া এই পেসার ২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩৮ নম্বরে উঠেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেহেদী হাসান মিরাজও তিন ধাপ এগিয়ে বোলিং র‌্যাংকিংয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন। তাসকিন আহমেদ এক ধাপ উন্নতি করে ৪৯ নম্বরে জায়গা করে নিয়েছেন। আর চার ধাপ এগিয়ে ৮২ নম্বরে উঠেছেন ইবাদত হোসেন।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে অবশ্য মিরাজের অবস্থান অপরিবর্তিত। আগের মতোই তিন নম্বরে আছেন বাংলাদেশের এই তারকা। এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});