শনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শরিফুলের ৬ উইকেট, লড়াইয়ে ফিরল বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
আগস্ট ২২, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের পর এবার বল হাতে বাংলাদেশের হয়ে আগুন ঝড়াচ্ছেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের দুর্দান্ত স্পেলে ম্যাকাই টেস্টের প্রথম দিনেই ম্যাচ জমে উঠেছে। বাংলাদেশের ৬৪ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৫১ রানে ৮ উইকেট হারিয়েছে। ফলে প্রথম ইনিংসে এখন পর্যন্ত স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৮৭ রান। হাতে আর উইকেট কেবল দুটি।

দিনের শুরুতে স্টার্কের তাণ্ডবে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে দলের সর্বোচ্চ ১৪ রানও এসেছিল শরিফুলের ব্যাট থেকে। এরপর বল হাতে সেই শরিফুলই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান।

দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২২ রানে হারায় প্রথম উইকেট। তাসকিন আহমেদের বলে ম্যাট রেনশো ফিরে যাওয়ার পর শুরু হয় শরিফুলের দাপট। ট্রেভিস হেড ও মারনাশ লাবুশানেকে পরপর ফিরিয়ে অস্ট্রেলিয়ার স্কোর ৪১ রানে ৩ উইকেটে পরিণত করেন তিনি।

তবে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের ৭৭ রানের জুটিতে স্বস্তি ফিরেছিল স্বাগতিক শিবিরে। উইকেটও তখন ব্যাটিংয়ের জন্য তুলনামূলক সহজ মনে হচ্ছিল।

সেই সময় নতুন স্পেলে ফিরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শরিফুল। ইনস্যুইং ডেলিভারিতে স্মিথকে এলবিডব্লিউ করেন তিনি। আম্পায়ার আবেদন নাকচ করার পর রিভিউ নেন স্মিথ। রিপ্লেতে দেখা যায়, বলটি অল্পের জন্য স্টাম্পে আঘাত করত—ফলে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।

এরপর মেহেদী হাসান মিরাজের বলে উইকেট বিলিয়ে দেন আলেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট পতনের পর আবারও আঘাত হানেন শরিফুল। পরপর বাউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে ফিরিয়ে নিজের ছয় উইকেট পূর্ণ করেন তিনি।

অস্ট্রেলিয়ার ইনিংসে এখনো দুই উইকেট হাতে থাকলেও বাংলাদেশের জন্য স্বস্তির জায়গা তৈরি হয়েছে। মাত্র ৮৭ রানের লিড নিয়ে প্রথম দিন শেষ করার পথে স্বাগতিকরা, অথচ একসময় ১১৮ রানে ৪ উইকেটে থাকা অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});