Dhakainfo24
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের বরণ করলেন জকসুর পরিবহন সম্পাদক

ঢাকা ইনফো২৪
মার্চ ২৯, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার (২৯ মার্চ) পুনরায় খুলেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দীর্ঘ ছুটি কাটিয়ে প্রিয় ক্যাম্পাসে ফিরে আসা শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ। এ সময় ক্যাম্পাসে ফেরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন।

রবিবার সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিয়ে তিনি আগত শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। হঠাৎ এমন আন্তরিক অভ্যর্থনায় শিক্ষার্থীরা আনন্দিত হয়ে উঠেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানান।

শিক্ষার্থীরা বলেন, ঈদের ছুটির পর ক্যাম্পাসে ফিরে এমন উষ্ণ ও ব্যতিক্রমী আয়োজন তাদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। এতে ক্যাম্পাস জীবনে ইতিবাচক পরিবেশের সৃষ্টি হয়েছে বলেও তারা মনে করেন।

এ বিষয়ে জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই ছোট প্রয়াস। শিক্ষার্থীদের হাসিমুখ দেখাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

ঈদ-পরবর্তী প্রথম দিনেই এমন ব্যতিক্রমী উদ্যোগ ক্যাম্পাসে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।