শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইনফান্তিনো এবার ফ্রান্স ফুটবলারের সমর্থন হারালেন


সেপ্টেম্বর ১১, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের দৌড় থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে । আস্থা ভঙ্গের অজুহাতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই সিদ্ধান্তের কথা জানান এফএফএফ সভাপতি ফিলিপ ডিয়ালো।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এফএফএফ সভাপতি ডিয়ালো জানান, এফএফএফ-এর নির্বাহী কমিটিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিয়ালো বলেন, ফিফা সভাপতির ওপর যে আস্থা ছিল, তা এখন খর্ব হয়েছে। বিশ্ব ফুটবল যেভাবে পরিচালিত হওয়া উচিত বলে আমরা মনে করি, বর্তমান নেতৃত্বের পরিচালনার ধরণ আর তার সঙ্গে মিলছে না।

এদিকে আগামী বছরের ফিফা নির্বাচনে আবারও সভাপতি পদের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। তবে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত প্রস্তাব তুলে ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। ফুটবলের আঞ্চলিক কনফেডারেশনগুলোর তীব্র বিরোধিতার মুখে গত জুলাইয়ে সেই প্রস্তাব থেকে পিছু হটতে বাধ্য হন ফিফা প্রধান।

ডিয়ালো স্পষ্ট করেন, জুন মাসের শেষভাগে যখন ইনফান্তিনো একমাত্র প্রার্থী ছিলেন, তখন ফ্রান্স তার প্রার্থিতাকে সমর্থন জানিয়েছিল। তবে পরবর্তী ঘটনাপ্রবাহ পরিস্থিতি বদলে দিয়েছে।

তিনি বলেন, তার (ইনফান্তিনো) প্রার্থিতায় আমাদের সমর্থন বজায় রাখার মতো পরিবেশ আর অবশিষ্ট নেই।

সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে কোনো প্রকার পূর্ব পরামর্শ বা পর্যাপ্ত তথ্য প্রকাশ না করেই মালিকানা বিক্রির এই প্রক্রিয়া শুরু করা হয়েছিল বলে অভিযোগ তোলেন ডিয়ালো। তিনি জানান, এই পদক্ষেপ ফিফার সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন একে দিয়েছে।

ইনফান্তিনোর সেই বিতর্কিত প্রস্তাব ভেস্তে যাওয়ার পর থেকে ইংল্যান্ড ও ইতালিসহ ইউরোপের একাধিক শীর্ষ ফুটবল ফেডারেশন তার ওপর থেকে সমর্থন গুটিয়ে নিয়েছে।

উয়েফা (ইউরোপীয় ফুটবল সংস্থা), এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর আমেরিকার ‘কনকাকাফ’ ফিফার শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর দাবি তুলেছে। আগামী মার্চের নির্বাচনকে সামনে রেখে তারা এখন একজন নির্ভরযোগ্য ও শক্ত বিকল্প প্রার্থীর খোঁজে রয়েছে।

ডিয়ালো জানান, ফ্রান্সের এই অবস্থান মূলত উয়েফাসহ বিশ্ব ফুটবলের এক বৃহত্তর আন্দোলনেরই অংশ। এখন মূল আলোচনা হবে ফিফার প্রশাসনিক সংস্কার এবং ইনফান্তিনোকে পরাজিত করার মতো একজন উপযুক্ত প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে। পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হলে কেবল সমালোচনা করাই যথেষ্ট নয়, সুনির্দিষ্ট প্রস্তাবও পেশ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ফিফার আগামী নেতৃত্ব কেমন হবে সে বিষয়ে উয়েফাকে একটি স্পষ্ট দিকনির্দেশনা তৈরি করতে হবে এবং যথাসময়ে নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করতে হবে।

ডিয়ালো বলেন, ফিফা সভাপতি পদে জয়ের সক্ষমতা রাখে, এমন একটি প্রার্থিতা দাঁড় করানোর জন্য আমাদের সেই সময়ের আগেই প্রস্তুত থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});