শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ট্রলের প্রতিবাদী পোস্টে দীপিকার সমর্থন ‘নকল গর্ভধারণ’ নিয়ে


সেপ্টেম্বর ১১, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর আরশিয়া মুরজানি একটি রিল প্রকাশ করেন। সেখানে দীপিকা ও রণবীর সিংয়ের সাম্প্রতিক মাতৃত্বকালীন ফটোশুটের প্রশংসা করার পাশাপাশি তার প্রথম গর্ভধারণ নিয়ে ছড়ানো গুজবের প্রসঙ্গ তোলেন তিনি। আরশিয়া বলেন, দীপিকার প্রথম সন্তান গর্ভে থাকার সময় একাংশের মানুষ তার গর্ভধারণকে ‘নকল’ বলে দাবি করেছিলেন।

তার মতে, কোনো নারীর শারীরিক গড়ন ভিন্ন হলেই তিনি গর্ভধারণের অভিনয় করছেন- এমন ধারণাকে স্বাভাবিক করে তোলা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, দীপিকা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন এবং এটি তার জীবনের অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত। তাই এ সময় তাকে নিয়ে ভিত্তিহীন মন্তব্য না করে তার ব্যক্তিগত মুহূর্তকে সম্মান করা উচিত।

সম্প্রতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে একাধিক ছবি প্রকাশ করেন। সেসব ছবির একটিতে দীপিকার বেবি বাম্পও দেখা যায়। গত ১৯ এপ্রিল দ্বিতীয়বার সন্তান নেওয়ার খবর জানান দীপিকা ও রণবীর। ইনস্টাগ্রামে দেওয়া যৌথ পোস্টে তাদের মেয়ে দুয়াকে হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে দেখা যায়।

২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় জমকালো আয়োজনে বিয়ে করেন দীপিকা ও রণবীর। তাদের সম্পর্কের শুরু ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে গোপনে বাগদান করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});