শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাটোরে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু


সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরে ভিমরুলের (ভ্যাপরুল) কামড়ে রহিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রহিমা বেগম ওই এলাকার রহমান মিয়ার স্ত্রী। তিনি তিন মেয়ের মা এবং মেয়ে-নাতনিদের সাথেই বসবাস করতেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর পৌরসভার উত্তর বরগাছা বৌবাজার এলাকায় দুপুরে বাড়ির পাশে খেজুর গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত ভিমরুলের বাসায় আঘাত করেন রহিমা বেগম। মুহূর্তের মধ্যেই ভিমরুলের দল তার ওপর আক্রমণ চালায়। নিহতের শরীরে অনেক কামড়ের চিহ্ন পাওয়া গেছে।

​গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});