শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান


সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনে আরা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুরাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কৃতী শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলার ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলায় পরীক্ষার্থীদের পাসের হার ৬০ শতাংশ বলে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ জানিয়েছে।

অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা এই প্রথম একটি স্টেজ অতিক্রম করেছ। পরবর্তীতে তোমাদের আরও অনেক স্টেজ রয়েছে। নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});