শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

একতরফা আধিপত্য ঠেকাতে ব্রিকসের বড় সম্ভাবনা রয়েছে: ইরানের প্রেসিডেন্ট


সেপ্টেম্বর ১১, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

একতরফা আধিপত্যের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ব্রিকসের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন বহুপক্ষীয় ব্যবস্থা আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

শুক্রবার ভারতের উদ্দেশে তেহরান ছাড়ার আগে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, এবারের সম্মেলনের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনীতি, বাণিজ্য, শিল্প ও বিজ্ঞান খাতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ব্যবস্থায় বহুপক্ষীয়তার অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব হবে।

বিশ্ব রাজনীতিতে ব্রিকসের ভূমিকা তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে জোটটির সদস্যসংখ্যা ২১। এর মধ্যে ১১টি মূল সদস্য এবং নতুন ১০ সদস্যকে ‘ব্রিকস প্লাস’ হিসেবে অভিহিত করা হয়।

তিনি বলেন, ব্রিকসের সদস্য দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ৪৫ শতাংশের বেশি। বিশ্বের মোট ভূখণ্ডের প্রায় ৩৫ শতাংশও এসব দেশের আওতাভুক্ত। ফলে অর্থনীতি, বাণিজ্য, শিল্প, বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রে জোটটির বড় ধরনের সক্ষমতা রয়েছে।

পেজেশকিয়ান বলেন, ব্রিকস প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্দেশ্যই হলো একতরফা আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এর মাধ্যমে দেশগুলো যেন নিজেদের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং কার্যক্রম সম্প্রসারণ করতে পারে, সেই সুযোগ তৈরি করা হচ্ছে।

ব্রিকসের আর্থিক সক্ষমতার কথাও তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি বলেন, সদস্য দেশগুলোর মধ্যে বিনিয়োগ ও যৌথ কার্যক্রম সহজ করতে আর্থিক ও মুদ্রাব্যবস্থার ক্ষেত্রে ব্রিকস ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।

ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক লেনদেনে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর ওপরও গুরুত্ব দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ডলারের ওপর নির্ভরতা ছাড়াই অর্থনৈতিক ও আঞ্চলিক উন্নয়নের সুযোগ তৈরি করতে কাজ করছে ব্রিকস। একই সঙ্গে একতরফা আধিপত্য এবং বৃহৎ শক্তিগুলোর অতিরিক্ত চাপের বিরুদ্ধে অবস্থান নেওয়াও জোটটির অন্যতম লক্ষ্য।

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনার উপযুক্ত সুযোগ হিসেবে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, চীন, রাশিয়া, ব্রাজিল, ভারতসহ অন্যান্য আঞ্চলিক দেশের অংশগ্রহণ জোটের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা জোরদারের সুযোগ তৈরি করবে।

ভারতের সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ইতিহাস দীর্ঘ। তাদের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং সহযোগিতা সম্প্রসারণেরও অনেক সুযোগ রয়েছে।

ইরান ও ভারত সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলতে পারে বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ কাজে লাগিয়ে তেহরান বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করতে পারবে। এ আলোচনা সম্মেলনের সাধারণ অধিবেশনের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমেও হবে।

একতরফা আধিপত্য ও ‘ডমিনেশন সিস্টেম’-এর বিরুদ্ধে লড়াইয়ে ব্রিকস কতটা ভূমিকা রাখতে পারে-এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, মূলত একতরফা আধিপত্য মোকাবিলার অন্যতম উদ্দেশ্যেই ব্রিকস প্রতিষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের বিষয়বস্তুও সেই লক্ষ্যকে সামনে রেখে নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি অত্যন্ত জটিল। সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি শক্তিধর দেশ আন্তর্জাতিক সম্পর্কের ওপর যে ধরনের আধিপত্য প্রতিষ্ঠা করেছে, তা মোকাবিলায় নতুন পরিকল্পনা ও কৌশল প্রয়োজন।

পেজেশকিয়ান বলেন, এই পরিস্থিতিতে ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে উদ্ভাবন ও সহযোগিতা বাড়ানো জোটটিকে আরও শক্তিশালী করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ব্যবস্থায় একতরফা আধিপত্যের প্রবণতাও কমাতে সহায়তা করতে পারে।

শেষে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে ইরানের অংশগ্রহণ দেশটির জন্য কাঙ্ক্ষিত ও ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});