শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নবাবগঞ্জে শিশুদের হাতে তালগাছের চারা


সেপ্টেম্বর ১১, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সবুজের পরিধি বাড়ানোর লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. ফয়সাল কবির। নিজের উদ্যোগে তালগাছের চারা রোপণের পাশাপাশি কোমলমতি শিশুদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওগা মাদ্রাসা মোড় এলাকায় তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ফয়সাল কবির। প্রথম পর্যায়ে তিনি নিজ উদ্যোগে ২০০টি তালগাছের চারা রোপণ করছেন।

পর্যায়ক্রমে বিভিন্ন সড়কের পাশে ও উপযুক্ত স্থানে মোট ২ হাজার ৩০০টি তালগাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে তার।

তবে এ উদ্যোগের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো শুধু নিজের হাতে গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করছেন না ফয়সাল কবির। স্থানীয় ছোট ছোট কোমলমতি শিশুদেরও সঙ্গে নিয়ে তালগাছের চারা রোপণ করছেন তিনি।

শিশুদের হাতে তুলে দিচ্ছেন চারা, তাদের দিয়ে গর্তে চারা বসানো এবং পরিচর্যার বিষয়ে ধারণা দিচ্ছেন। এর মাধ্যমে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা এবং পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি করার চেষ্টা করছেন তিনি।

৭ নম্বর দাউদপুর ইউনিয়নের আনসার ভিডিপি দলনেতা মো. ফয়সাল কবির জানান,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা নিজের হাতে যে গাছটি রোপণ করবে, সেটির প্রতি তাদের আলাদা একটি মায়া ও দায়িত্ববোধ তৈরি হবে। এবং আমি পর্যায় ক্রমে নিজ উদ্যোগে ২৩০০ টি তাল গাছের রোপনের উদ্যোগ নিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});