রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্থানীয় সরকার নির্বাচন যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি স্বচ্ছ হবে। এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। স্থানীয় সরকার ব্যবস্থাকে শতভাগ সক্রিয় করারও চেষ্টা করা হবে। তিনি বলেন, যোগ্য, সৎ ও শিক্ষিত ব্যক্তিদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করা হবে, যারা ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে পারবেন।

আজ রোববার দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের মানুষ তা জানে, বিশ্বাস করে এবং সরকারের ওপর আস্থা রাখতে শুরু করেছে বলে আমি বিশ্বাস করি। জনগণের অনেক চাহিদা রয়েছে, যার সবগুলো এখনো আমরা পূরণ করতে পারিনি। এর মধ্যে অন্যতম হলো গ্যাস, বিদ্যুৎ ও তেলের সমস্যা।

তিনি বলেন, এসব সমস্যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মাটিতে তৈরি করা হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও তেল—এই তিনটি খাতে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা হয়েছে, যাতে অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়। বর্তমান সরকার এসব সমস্যা এমনভাবে সমাধান করতে চায়, যাতে বাংলাদেশকে আর কারও ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়।

পুতুল আরো বলেন, সমস্যা ও সমাধানের মধ্যবর্তী এই সময়টুকুতে আমাদের সবারই কষ্ট হচ্ছে। এই কষ্টের জন্য বর্তমান সরকার এবং স্বয়ং প্রধানমন্ত্রী বারবার দুঃখ প্রকাশ করেছেন। আমরাও দেশের মানুষের কাছে যখন যেখানে যাচ্ছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।

জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});