রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ড্রেনে পড়েছিল কাপড়ে মোড়ানো নবজাতকের মর*দেহ


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদর্শ বি.এল. হাই স্কুলের পূর্ব পাশে বাঁশঝাড়সংলগ্ন একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আদর্শ বি.এল. হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে ড্রেনের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে কেউ শিশুটিকে সেখানে রেখে যেতে পারে। তবে এত দিন বিষয়টি স্থানীয়দের নজরে আসেনি।

প্রত্যক্ষদর্শী মমেনা বেগম বলেন, ‘আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমি ও কয়েকজন স্থানীয় বাসিন্দা সেটি দেখতে পাই। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানানো হয়।’

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});