মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাকিবের বাড়ি মেরামত, দেশে ফেরার গুঞ্জন


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। দোতলা বাড়িটির ভাঙা জানালা, প্রধান ফটকসহ আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামত করছেন শ্রমিকরা।

বাড়িতে সংস্কারকাজ শুরুর পর থেকেই সাকিবের দেশে ফেরার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে একটি পডকাস্টে সাকিব নিজেও চলতি বছরের মধ্যে দেশে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। ফলে মাগুরায় তার বাড়ি সংস্কারের ঘটনায় ভক্ত ও স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, কয়েকজন শ্রমিক বাড়িটির ভাঙা জানালা মেরামত করছেন। পাশাপাশি ভবনের অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশেও সংস্কারকাজ চলছিল। তবে সাকিব দেশে ফিরছেন কি না, কিংবা তার পরিবারের কোনো সদস্য বাড়িতে আসবেন কি না—এ বিষয়ে শ্রমিকরা কিছু জানেন না। সংস্কারকাজ চলাকালে পরিবারের কোনো সদস্যকেও সেখানে দেখা যায়নি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাড়িটি অনেকটা অযত্নে পড়ে ছিল। বেশ কয়েকটি জানালার কাচ ভাঙা থাকায় বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢোকার আশঙ্কা তৈরি হয়েছিল। এ অবস্থায় বাড়িটির ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রায় এক মাস পর বাড়িটিতে সংস্কারকাজ শুরু হলো।

তখন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, হামলায় বাড়িটির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। প্রাথমিকভাবে লোহার গেটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ধারণা করা হলেও পেট্রলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। ২৩ আগস্ট দায়ের হওয়া ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়, যেখানে সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।

এ ছাড়া বিভিন্ন অভিযোগে সাকিবকে ঘিরে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও মামলা-সংক্রান্ত বিষয়ও আলোচনায় এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});