মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুই দশক পরও সেলেনার ফ্যাশন জাদু


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’ সিরিজের ছোট্ট মেয়েটি যখন ২০০২ সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন, তখন হয়তো কেউ ভাবেননি যে একদিন তিনিই হয়ে উঠবেন রেড কার্পেটের অন্যতম ফ্যাশন আইকন। তিনি সেলেনা গোমেজ।

সময় গড়ানোর সঙ্গে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন অঙ্গনেও নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন সেলেনা। এবারের ২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসেও তার উপস্থিতি ছিল সেই পরিবর্তন ও পরিণত রুচির উজ্জ্বল উদাহরণ।

এমির মঞ্চে সেলেনাকে দেখা গেছে সোনালি ধাতব পুঁতি খচিত লুই ভিতোঁর কাস্টম মারমেইড গাউনে। পোশাকটির সঙ্গে বিলাসবহুল টিফানি অ্যান্ড কোং-এর হীরা ও সোনার অলঙ্কার তার সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য। স্টাইলিস্ট এরিন ওয়ালশের পরিকল্পনায় পুরো সাজেই ফুটে উঠেছে রাজকীয় আবহ।

সেলেনার এই উপস্থিতি শুধু গ্ল্যামারের প্রদর্শন ছিল না; বরং অভিনয়জীবনের দুই দশক পেরিয়ে আসা এক পরিণত শিল্পীর ব্যক্তিত্বও এতে ফুটে উঠেছে।

জনপ্রিয় হুলু সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সেলেনার এমি যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২২ সালে প্রথমবার নির্বাহী প্রযোজক হিসেবে এমির মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রতি বছর রেড কার্পেটে তার উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।

এবারও লুই ভিতোঁর পোশাক ও বিশেষ কাস্টম গহনায় সেই পরিচিত ঝলক ছড়িয়েছেন সেলেনা। তবে এবারের আয়োজনের আনন্দের সঙ্গে মিশে ছিল কিছুটা মনখারাপও। কারণ, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর শেষ সিজনের শুটিং শেষ হয়েছে। ফলে এই সিরিজকে ঘিরে রেড কার্পেটে সেলেনার এমন উপস্থিতি হয়তো আর দেখা যাবে না।

এখন ভক্তদের অপেক্ষা নতুন কাজের জন্য। পর্দায় কিংবা রেড কার্পেটে সেলেনা আবারও তার সেই আভিজাত্য ও ফ্যাশন জাদু নিয়ে হাজির হন—এটাই বিনোদনপ্রেমীদের প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});