মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেঘনায় অজ্ঞাত যুবকের মর*দেহ উদ্ধার


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন মদনপুরের মেঘনা নদী থেকে ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান ঘাটের পূর্ব পাশে মেঘনা নদীতে জেলেরা মরদেহটি ভাসতে দেখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মেঘনা পাড়ে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দৌলতখান থানাকে অবহিত করেন। পরে দৌলতখান থানা পুলিশ মির্জাকালু নৌ-ফাঁড়িকে বিষয়টি জানালে, পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় নিশ্চিত করা যায়নি।

মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনদ চন্দ্র সরকার জানান, মদনপুর এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});