শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাজী শুভর নতুন ‘পিরিতের অসুখ’


সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

প্রেমের মায়া, অস্থিরতা আর প্রিয় মানুষের প্রতি আকর্ষণের গল্প নিয়ে প্রকাশ পেল কাজী শুভর নতুন গান ‘পিরিতের অসুখ’। গানটির কথা লিখেছেন গীতিকার সাইফুল বারী। সাইফুল বারীর কথায় গানটির সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। গানটি প্রকাশিত হয়েছে কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

‘ভাব দরিয়ায় পিরিত জলে / ভাসে তারই মুখ’- এই পঙক্তি দিয়ে শুরু হওয়া গানটিতে প্রেমের টান ও আবেগের পাশাপাশি প্রিয় মানুষের রূপ-মায়ায় হারিয়ে যাওয়ার অনুভূতি উঠে এসেছে। লোকজ শব্দ ও আঞ্চলিক ভাষার ব্যবহারে গানটির কথায় পাওয়া গেছে আলাদা স্বাদ।

সাইফুল বারী বলেন, “পিরিতের অসুখ গানটির কথায় আমি প্রেমের সহজ-সরল অনুভূতিকে লোকজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। প্রেমে পড়লে মানুষের ভেতরে যে অস্থিরতা তৈরি হয়, প্রিয় মানুষকে ঘিরে যে মায়া তৈরি হয়-সেই অনুভূতিটাই গানের কথায় প্রকাশ পেয়েছে।”

কাজী শুভ বলেন, ‘গানটির কথা প্রথম শুনেই আমার ভালো লেগেছে। সাইফুল বারী খুব সহজ-সরল ভাষায় প্রেমের অনুভূতিকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});