শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু


সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১০৩ জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।

মারা যাওয়া দুজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নুরুল আমিনের ছেলে আল আমিন (৩৫) এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাছতলা এলাকার ইসহাক মিয়ার স্ত্রী কুলসুমা (৫০)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন আল আমিন। ডেঙ্গুর পাশাপাশি তাঁর তীব্র কিডনি কার্যক্ষমতা হ্রাস, ডায়াবেটিস এবং ইস্কেমিক হার্ট ডিজিজ বা হৃদ্‌যন্ত্রের রক্তনালির রোগ ছিল।

অন্যদিকে, একই দিন বিকেল ৪টার দিকে ডেঙ্গু আক্রান্ত কুলসুমাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরও ডেঙ্গুর সঙ্গে তীব্র কিডনি কার্যক্ষমতা হ্রাসের সমস্যা ছিল।

ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান বলেন, আল আমিন ও কুলসুমাসহ হাসপাতালে ভর্তি অন্য ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুলসুমা এবং বেলা সাড়ে ১১টার দিকে আল আমিন আইসিইউতে মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১০৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৫৭ জন পুরুষ, ৩৬ জন নারী ও ১০ জন শিশু।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৩৮৪ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});