শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দৌলতখানে গৃহবধূ হ*ত্যার ঘটনায় গ্রেপ্তার ২


সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলার দৌলতখানে মমতাজ ওরফে রাসু বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাশেম ও তার স্ত্রী রাজিয়া বেগম।

শুক্রবার রাতে নিহত রাসু বেগমের মেয়ে রুবিনা বেগম বাদি হয়ে দৌলতখান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মো. কাশেম, তার স্ত্রী রাজিয়া বেগম, ছেলে ইকবাল হোসেন, মেয়ে আছমা ও তার জামাই মাকসুদকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছেন।

এরআগে, শুক্রবার সকালে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে রাসু বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রাসু বেগম ওই বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিতভাবে জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});