শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার চরফ্যাশন উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে চরফ্যাশন বজ্র গোপাল টাউন হলে চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, কলম ও একটি করে ব্যাগ উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বানও জানান আয়োজকরা।

চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});