শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শ্রীপুরে ১৫ লাখ টাকার গাঁ*জা উদ্ধার, নারী গ্রেপ্তার, স্বামী পলাতক


সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে একটি বসতঘরে অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি আন্তজেলা মাদক কারবারি হিসেবে পরিচিত মো. কবির হোসেনের স্ত্রী। অভিযানের সময় কবির পালিয়ে যান।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে উপজেলার বরমী মধ্যপাড়ায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরমী মধ্যপাড়ায় কাজল নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের বসতঘরে অভিযান চালায় শ্রীপুর থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির কৌশলে পালিয়ে যান। এ সময় পালানোর চেষ্টা করলে তাঁর স্ত্রী তাহমিনাকে আটক করা হয়। পরে ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন রঙের প্যাকেটে রাখা ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের হিসাবে, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। প্রতি কেজি গাঁজার মূল্য ১৭ হাজার ৫০০ টাকা ধরে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। পুলিশের ভাষ্য, কবির হোসেন বিভিন্ন এলাকা থেকে বড় চালানে মাদক সংগ্রহ করে স্থানীয় খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করতেন। তাঁর সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় শ্রীপুর থানার এসআই আব্দুল কুদ্দুস মৃধার করা এজাহারের ভিত্তিতে কবির হোসেন ও তাঁর স্ত্রী তাহমিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলাটি শ্রীপুর থানার মামলা নম্বর ৫১, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশের দেওয়া সিডিএমএস তথ্য অনুযায়ী, কবির হোসেনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। ঢাকার রমনা মডেল থানা ও ময়মনসিংহের ভালুকা মডেল থানাতেও তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে ১০টি মাদক মামলা এবং দণ্ডবিধির ধারায় আরও একটি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার এসআই আব্দুল জলিল বলেন, গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক কবির হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});