রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অপ্রতীম হ*ত্যাকা*ণ্ডে স্তব্ধ শোবিজ: নিন্দার ঝড়


সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

১৩ বছরের অপ্রতীম ছবি তুলতে ভালোবাসত। সপ্তম শ্রেণির এই কিশোরের হাতে প্রায়ই দেখা যেত মুঠোফোনের ক্যামেরা- ছবির ফ্রেমে ধরে রাখতে চাইত চেনা পৃথিবীটাকে। শুক্রবার বিকেলেও সেই ভালোবাসার টানেই বাসা থেকে বের হয়েছিল সে। কিন্তু আর ফেরা হয়নি।

এক দিন পর শনিবার দুপুর দেড়টার দিকে মিলল তার নিথর দেহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের সন্তান অপ্রতীমের এই মর্মান্তিক মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার ছাড়িয়ে সর্বত্র। স্তব্ধ শোবিজ অঙ্গনও; সামাজিক মাধ্যমে শোক ও ক্ষোভ জানাচ্ছেন তারকারা।

অভিনেতা সিয়াম আহমেদ তার ফেসবুক বার্তায় লিখেছেন, ‘অপ্রতীমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে। একটা সন্তান বিকেলে বাসা থেকে বের হয়েছিল ছবি তুলবে বলে। সেই সন্তান আর বাসায় ফিরল না। একজন বাবা মায়ের জন্য এর চেয়ে ভয়ংকর কোনো অপেক্ষা, কোনো সংবাদ হতে পারে কিনা আমি জানি না।’

সিয়াম আরো লেখেন, ‘অপ্রতীমের বাবা মা ও পরিবারের মানুষগুলোর এই মুহূর্তের কষ্ট আসলে কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। তাদের প্রতি আমার গভীর সমবেদনা। কী ঘটেছিল, কেন ঘটেছিল, তার সঠিক উত্তর তদন্তের মাধ্যমে সামনে আসুক। কোনোভাবেই যেন সত্যটা চাপা না পড়ে। সর্বোচ্চ সততার সাথে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতীম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না। একজন বাবা হিসেবে আজ শুধু এটুকুই মনে হচ্ছে, আমাদের সন্তানদের জন্য আরও নিরাপদ একটা পৃথিবী তৈরি করার দায় আমাদের সবার।’

অভিনেত্রী পূজা চেরীও হতবাক হয়ে গেছেন এই নৃশংসতায়। তিনি ফেসবুকে লিখেছেন, ‘অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুর খবরটি দেখে সত্যিই আমি গভীরভাবে মর্মাহত। একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন—এভাবে অকালে ঝরে যাবে; এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। একটি শিশুর এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে যায়। অপ্রতীমের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেন।’

বিচারের দাবি জানিয়ে পূজা লেখেন, ‘এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা সামনে আসুক এবং যারা দায়ী, তারা যেন আইনের আওতায় আসে—এটাই প্রত্যাশা। অপ্রতীম, তুমি শান্তিতে থেকো। তোমার জন্য রইল অশেষ ভালোবাসা ও প্রার্থনা।’

অভিনেতা ইরফান সাজ্জাদ শোকের সঙ্গে প্রকাশ করলেন ক্ষোভও। ফেসবুকে লিখেছেন, ‘আহা বাচ্চাটা! বাংলাদেশি হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। যারা অলরেডি ছেড়ে গেছেন, এই অভিশপ্ত দেশ থেকে বেঁচে গেছেন। সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে না। আর যে দেশে প্রত্যক্ষ প্রমাণ থাকার পরও বিচার হয় না, সে দেশ জীবনেও নিরাপদ হবে না। যদি সামর্থ্য থাকে সুযোগ থাকে এই দেশ ছেড়ে ভাগেন। যাতে আপনার সন্তানকেও অলস শুক্রবারের দুপুর বেলা বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরে আসতে না হয়।’

অভিনেতা রওনক হাসান লিখেছেন, “আহা! অপ্রতীম! হায়! কোনোভাবেই মানা যায় না! ভাষা নেই! শিউরে শিউরে উঠছি বারবার!” নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ার মাত্র দুই শব্দে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন-“অপ্রতীম বাংলাদেশ।”

সংগীতশিল্পী কোনাল ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “বলেছিলাম না, এই দেশটা শিশুদের জন্য নরক! এই দেশে কি আমরা শিশুদের বাঁচতে দিবো না? আমরা এতো অমানুষ কেন?” শিশু নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। একই সঙ্গে মায়েদের কষ্ট ও অভিশাপের কথা উল্লেখ করে নিজের ক্ষোভ প্রকাশ করেন এই শিল্পী।

‘বড় ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান লিখেন,“সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার না বানিয়ে প্রবাসী বানান। দূরে থাক, তবু বেঁচে থাক।”

নির্মাতা আশফাক নিপুণও শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি লিখেছেন, সকল শিশু নির্যাতক আর খুনিদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর থেকে কঠোর আইন আর শাস্তির বিধান করে সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});