রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লিওনেল মেসি ৯ম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে


সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি রেকর্ড নবম ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে গেছেন । যিনি ইকুয়েডরের অফিশিয়াল জুরির প্রথম পছন্দের ভোট পেয়েছেন। দেশটির ব্যালন ডি’অর ভোটার সাংবাদিক পাত্রিসিও কর্নেহো গার্সেস বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘানার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়েন ডট কম ডট জিএইচের প্রতিবেদন অনুযায়ী, রেডিও ক্যারাভানার প্রবীণ সাংবাদিক ও জুরি প্যাট্রিসিও কর্নেহো গার্সেস ব্যালটের শীর্ষস্থানে মেসিকে রেখে তাকে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিশ্চিত করেছেন।

ইকুয়েডরের ব্যালন ডি’অর ভোটার পাত্রিসিও কর্নেহো গার্সেস জানিয়েছেন, ২০২৬ সালের ব্যালন ডি’অরের জন্য প্রথম পছন্দের ভোট লিওনেল মেসিকে দিয়েছি।

ফ্রান্স ফুটবলের নিয়ম অনুযায়ী, ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০০টি দেশের বিশিষ্ট সাংবাদিকরা এই ভোট দেওয়ার সুযোগ পান এবং ইকুয়েডর বর্তমানে ২৫তম স্থানে থাকায় তিনি এই ভোটাধিকার পেয়েছেন।

৩৯ বছর বয়সী এই খেলোয়াড় ৪৯টি ম্যাচে ৪৫টি গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন, যা তাকে ওই সময়ে বিশ্বের অন্যতম সেরা পারফর্মিং খেলোয়াড়দের কাতারে স্থান দিয়েছে। ক্লাব পরিসংখ্যানের বাইরে, আন্তর্জাতিক মঞ্চে মেসির প্রভাব ফুটবলের সর্ব্বোচ্চ ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে এগিয়ে রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});