রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফ্যাশন শো ও স্টার অ্যাওয়ার্ডে তারকাদের মিলনমেলা


সেপ্টেম্বর ২০, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর নিকেতনের এলিট কনভেনশন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬’ ও ‘স্টার অ্যাওয়ার্ড’। শুক্রবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের তারকারা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশের ১৭টি ফ্যাশন হাউজের ব্র্যান্ড প্রদর্শন করা হয়। প্রতিটি ফ্যাশন হাউজের ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে অংশ নেন মডেল, অভিনেত্রী ও ব্র্যান্ড প্রমোটররা।

‘সেলাই’ নিবেদিত এবং কোরিয়ান মার্টের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে দিয়ামনি ই-কমিউনিকেশন। স্টুডিও ভিসেজের কর্ণধার ও ফ্যাশন শো ডিরেক্টর সুমন হোসেন এবং মো. মনিরুজ্জামান অপূর্বের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ফ্যাশন শোগুলোতে কোরিওগ্রাফি করেন সৈয়দ রুমা। পাশাপাশি স্টাইলিস্ট ও ফ্যাশন ডিরেক্টর রাকিব বাবুও আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডি এ তায়েব। উদ্বোধন করেন অতিথি লিমিটেডের পরিচালক লায়ন নূরনবী মৃধা।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পান সুপারীর সিইও ও দিয়ামনি ই-কমিউনিকেশনের উপদেষ্টা কনা রেজা। বিশেষ অতিথি ছিলেন খন্দকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার রুহুল আমিন সিআইপি।

আয়োজকরা জানান, দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের একই মঞ্চে নিয়ে আসা এবং দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর পরিচিতি বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ফ্যাশন প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে ‘স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে দেশের ফ্যাশন ও বিনোদন জগতের বিভিন্ন পর্যায়ের শিল্পী, মডেল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের একত্র হওয়ার সুযোগ তৈরি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});