রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্মরণসভায় বক্তারা: মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন মরহুম শরিফ আল মোমিন

Link Copied!

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, চট্টগ্রামের কৃতী সন্তান মরহুম শরিফ আল মোমিনের স্মরণে প্যারিসে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় প্যারিসের গার্দুনডের সুলতান ডায়িংয়ের হলরুমে চট্টগ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় বক্তারা বলেন, শরিফ আল মোমিন ছিলেন মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ একজন সমাজহিতৈষী ও মানবিক মানুষ।

স্মরণসভায় বক্তারা মরহুম শরিফ আল মোমিনের কর্মময় জীবন, সমাজের মানুষের প্রতি তাঁর দায়িত্ববোধ, বাংলাদেশি কমিউনিটির জন্য তাঁর অবদান এবং ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে থাকা বিভিন্ন স্মৃতিচারণ করেন।

সিনিয়র সাংবাদিক এম এ হাশেমের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন আলম মেহমুদ, মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, টিএম রেজা, মফিজ খান, জহির উদ্দিন, ওয়াহিদ তাহের, কামাল মশিউর, এনামুল হক, মাওলানা বদরুল বিন হারুন, সোহেল ইবনে হোসাইন, আব্দুস সালাম মামুন, মোহাম্মদ জিয়াউল কবির, নিয়াজ উদ্দিন চৌধুরী হিরা, মোহাম্মদ সোহরাব হোসেন সাগর, সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, মরহুমের সন্তান ইলমান শরিফ, সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, ইয়াসির আরাফাত খোকন, খালেদ মাহমুদ, মনোয়ার হোসেন পাটোয়ারী, মোসাদ্দেক সাইফুল ও টিটু রহমান প্রমুখ।

বক্তারা বলেন, “শরিফ আল মোমিন মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন। মানুষের কল্যাণে কাজ করাই ছিল তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। তাঁর বিনয়, আন্তরিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের প্রতি ভালোবাসা তাঁকে সবার কাছে আপন করে তুলেছিল।”

তারা আরও বলেন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ তৈরিতে শরিফ আল মোমিনের ভূমিকা ছিল স্মরণীয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

মরহুমের সন্তান ইলমান শরিফ তাঁর বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং তাঁর আদর্শ ও মানবিক কর্মকাণ্ড অনুসরণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

স্মরণসভায় বক্তারা মরহুম শরিফ আল মোমিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শাহ রিয়ার রিজবি। ফ্রান্স প্রতিনিধি। ঢাকা ইনফো

শাহরিয়ার রিজবি একজন বাংলাদেশি সাংবাদিক, যিনি অনলাইন সংবাদমাধ্যম DhakaInfo24-এর সঙ্গে যুক্ত।Shahriar Rijvi is a Bangladeshi journalist working with DhakaInfo24.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});