সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে ৩ ডাকাত আটক


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আটককৃতরা হলেন- চর মোজাম্মেলের শাহাজাহান বাহিনীর সদস্য আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি। সোমবার ভোরে কোস্ট গার্ডের একটি টিম এই অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা দীর্ঘদিন ধরে ডাকাতি, চাঁদবাজীসহ নানা অপরাধ সংগঠিত করছিলেন।

কোস্টগার্ড জানিয়েছে, তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে একদল ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে সোমাবার ভোরে কোস্টগার্ড বেইস ভোলার একটি টিম বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করে। অভিযান চলাকালে ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

কোস্টগার্ডের দাবি, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});