সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় গরু বাঁধতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের কামড়ে হিমেল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিমেল ওই এলাকার তমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নামাজ শেষে বাড়ির পাশে বাঁধা গরু সরাতে যান হিমেল। গরু বাঁধার স্থানে পৌঁছালে হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});