সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ২০ কেজি গাঁ*জাসহ মাদক কারবারি আটক


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর শহরের রাণীগঞ্জ পতিতাপল্লী থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাণীগঞ্জ পতিতাপল্লীতে দুলালের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপপরিদর্শক মো. আরিফ মিয়া। এ সময় মো. শরিফুল ইসলাম ও মো. আকরাম হোসাইনসহ একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযানকালে বসতঘর তল্লাশি করে খাটের নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুলালকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জিজ্ঞাসাবাদে দুলাল দাবি করেছে, উদ্ধার করা গাঁজা ইসলামপুর থানার ডিগ্রীরচর ফরাজীপাড়া এলাকার মো. শাহ আলীর কাছ থেকে সংগ্রহ করেছে।

বিক্রির উদ্দেশ্যে গাঁজা সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুলালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলাটি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল রাণীগঞ্জ পতিতাপল্লীতে পরিচিত ব্যক্তি। এর আগে তার বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});