মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভোলায় অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত


সেপ্টেম্বর ২২, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

মাদকদ্রব্য ত্যাগ ও কিশোর গ্যাং নির্মূলের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে ভোলায় জেলা পর্যায়ে ১ম কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়ানশিপ টুর্মামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ভোলা পুলিশ লাইন্স মাঠে কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্মামেন্টের ফাইনাল খেলায় নারী ও পুরুষে যৌথ চ্যাম্পিয়ান হয় ভোলা সদর মডেল থানা। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ভোলা সদর নারী দল ২৬ পয়েন্ট ব্যবধানে বোরহানউদ্দিন থানা দলকে পরাজিত করেন। ভোলা সদর মডেল থানা নারী দলের পয়েন্ট ৪৩ আর বোরহানউদ্দিন থানা নারী দলের পয়েন্ট ১৭। একই চিত্র পুরুষ দলের। সেখানে টানটান উত্তেজনার মধ্যে মাত্র ৬ পয়েন্টের ব্যবধানে হেরেছে বোরহানউদ্দিন থানা। ভোলা সদর মডেল থানার পয়েন্ট হয় ৪১ আর বোরহানউদ্দিন থানার পয়েন্ট হয় ৩৫।

ভোলা জেলা পুলিশের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্ট জেলার ৭টি থানার কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ নারী ও পুরুষ কাবাডি দল অংশ নেয়। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

এ সময় তিনি বলেন- তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে তাদের মাদক ও বিভিন্ন ধরনের অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে নীলফামারী কমিউনিটি পুলিশিং কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। পরবর্তীতে তাদের দিয়ে বিভাগীয় পর্যায়ে দলে অংশ নেবেন। তরুণদের খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশের এ আয়োজন।

খেলায় ধারাভাষ্যকার ছিলেন তালহা তালুকদার বাঁধন ও সজিব তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});