মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বাসার তালা ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার চুরি


সেপ্টেম্বর ২২, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ফরিদপুরে বাসার তালা ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের বাজারমূল্য ৪২ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনায় ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার বনওয়ারীনগর বাজারের বাসিন্দা মো. এরাদ আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে এরাদ আলী নিজ দোকানে চলে যান। পরে দুপুর ১২টার দিকে তার স্ত্রী মোছা. তহুরা খাতুন মেয়েদের নিয়ে সাংসারিক কেনাকাটার জন্য বাইরে যান। এ সময় বাসায় কেউ না থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে।

চোরেরা বাসার বিভিন্ন কক্ষের দরজার তালা ভেঙে স্টিলের আলমারি, ওয়ারড্রপ ও বড় স্টিলের ট্রাংকের তালা ভাঙে। পরে সেখান থেকে স্ত্রী ও মেয়েদের ব্যবহৃত স্বর্ণের চেইন, হাতের বালা, গলার হার, আংটি, মাথার টিকলি, কানের দুল, ঝুমকা ও নাকফুলসহ বিভিন্ন অলংকার নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি অবগত রয়েছেন। চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা এবং পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করতে গিয়ে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।

ভুক্তভোগী এরাদ আলী অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, বাড়ির আশপাশের সড়কগুলোর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে। বাদীর পক্ষ থেকে অভিযোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});