বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শ্রীপুরে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে এক প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও গাছপালা কেটে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন এবং শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বরমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমারভিটা এলাকায় তাদের মালিকানাধীন ১০ দশমিক ৫০ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে জামান প্রধান, নজরুল ইসলামসহ কয়েকজন গাছপালা কেটে ইটের সীমানাপ্রাচীর নির্মাণ করেন। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মাজেদার দাবি, তাঁর স্বামী হালিম প্রধান প্রতিবন্ধী। আদালতে জমির দখল ও শান্তিশৃঙ্খলা রক্ষার আবেদন করার পরও প্রতিপক্ষের লোকজন জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তাঁরা জমিতে নির্মাণকাজ করেছেন। প্রতিবন্ধী হালিম প্রধান বলেন, “গতকাল আমার জমি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য গাছপালা কেটে দেওয়াল তৈরি করা হয়েছে। এ ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় আছি।”

তবে বরমী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন খন্দকার বলেন, “জোরপূর্বক জমি দখল করে সীমানাপ্রাচীর তৈরির বিষয়টি আমার জানা নেই।”

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞা বলেন অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});