বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন : শ্রেষ্ঠ ডিবি


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ঢাকা, বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

চলতি বছরের আগস্ট মাসে ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, জড়িত আসামিদের গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি পিস্তল এবং মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মফিজুল ইসলামকে ‘শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ লাইনস সম্মেলনকে এ পুরস্কার প্রদান করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আগস্ট মাসজুড়ে ডিবির একাধিক অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে চাঞ্চল্যকর ও ক্লুলেস ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি অপরাধীদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি পিস্তল, অস্ত্র-সরঞ্জাম এবং মাদকদ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে প্রযুক্তিনির্ভর তদন্তের পাশাপাশি মাঠপর্যায়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আগস্ট মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেপ্তার সম্ভব হয়েছে। এদিকে, আগস্ট মাসে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা এ স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলে জানান। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ডিবির গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হবে। স্থানীয়দের মতে, ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ডিবি পুলিশের এ ধরনের অভিযান জনমনে নিরাপত্তাবোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});