বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় বক্তারা বলেন, আগামী শনিবার উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের বাজার, জনসমাগমস্থল ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায়, যেখানে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজনন ও উপদ্রবের আশঙ্কা বেশি, সেসব স্থান নিয়মিত পরিষ্কার এবং পর্যবেক্ষণের আওতায় আনা হবে। এছাড়া পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানকে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। এ জন্য পুরো উপজেলাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে পাঁচজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিয়মিত মনিটরিং করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});