বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নিয়ামতপুরে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে এক দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা সমবায় অফিসের আয়োজনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার ২৫টি সমবায় সমিতির ২৫ জন সমবায়ী ও উদ্যোক্তা অংশ নেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুরশিদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক এবং উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. মাহবুব আলম।

প্রশিক্ষণে সমবায় সংগঠনের কার্যক্রম, উদ্যোক্তা উন্নয়ন, সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, সংগঠন পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা সমবায়ভিত্তিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});