বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের কোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে থাকা বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের দায়িত্ব পালন বা রোগী দেখার অনুমতিও দেওয়া হবে না।

বুধবার এ বিষয়ে নির্দেশনা জারি করে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালের আশপাশে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠার বিষয়ে কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশে অনেক ক্লিনিক গড়ে উঠেছে। নতুন করে সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। বর্তমানে যেসব ক্লিনিক রয়েছে, সেগুলোর কার্যক্রম তদারকি করা হবে। মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে অনুমোদন বাতিল করা হবে।

তিনি সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনার ফলে সরকারি হাসপাতালের কাছাকাছি এলাকায় নতুন বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে দূরত্বের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});